সশরীরে পরীক্ষা নেবে নোবিপ্রবি

২৩ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চলমান পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসন। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। রবিবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলরে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, করোনাজনিত ছুটিতে স্থগিত হওয়া চলমান পরীক্ষা সশরীরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। আর যেসব বিভাগে পরীক্ষা এখনো শুরু হয় নি সেগুলো অনলাইনে নেওয়া হবে।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলবে সাত কলেজের পরীক্ষা

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সাংবাদিকদের বলেন, আমাদের সিদ্ধান্ত নিয়েছি যেসব বিভাগে সশরীরে পরীক্ষা চলমান আছে কন্ট্রোলার অফিসের সাথে সমন্বয় করে সেসব পরীক্ষা সশরীরে শেষ করা হবে। আর যেসব বিভাগে পরীক্ষা এখনো শুরু হয় নি সেগুলো অনলাইনে কন্ট্রোলার অফিসের সাথে সমন্বয় করে নেওয়া হবে।

আরও পড়ুন: বেরোবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে অনলাইনে

এদিকে, ওমিক্রনের প্রভাবে বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য সরকারি নির্দেশনা আসায় সকল বিভাগের সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং আবাসিক হলসমূহ খোলার রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানান বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

পরে এই সিদ্ধান্তের জেরে সশরীরে পরীক্ষা চলমান রাখার দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে রোববার সকালে চলমান পরীক্ষাসমূহ রুটিন অনুযায়ী নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে চলমান পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9