এখনই বন্ধ হচ্ছে না যবিপ্রবি: ভিসি

২০ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ PM
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এখনই বন্ধ ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তিনি এ কথা বলেন।

যবিপ্রবি উপাচার্য বলেন, মিক্সড পদ্ধতিতে অর্থাৎ একই সাথে অফলাইনে এবং অনলাইনে ক্লাস চলমান থাকবে। করোনা সংক্রমন বাড়লেও এখনই ক্যাম্পাস বন্ধ করা হবে না।

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

তবে কোনো নির্দিষ্ট বিভাগ চাইলে পুরোপুরিভাবে অনলাইনে ক্লাস নিতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো সে পরিস্থিতি আসেনি। এ পরিস্থিতে পুরোপুরি অনলাইনে ক্লাস নেয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

টিকার বিষয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, যাদের টিকার ২ ডোজ সম্পন্ন হয়েছে শুধুমাত্র তারাই স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস করতে পারবে। তবে সকল শিক্ষককে সশরীরে ক্লাস রুমে এসে ক্লাস নিতে হবে।

তিনি আরও বলেন, করোনার বাড়তি সংক্রমণে প্রস্তুতি হিসাবে বিশ্ববিদ্যালয়ের সকল ডাক্তারদের ছুটি বাতিল করা হবে।

আরও পড়ুন: বুটেক্সে সশরীরে ক্লাস বন্ধের খবর সঠিক নয়

প্রসঙ্গত, যবিপ্রবির জিনোম সেন্টারে করোনা পজিটিভ শনাক্তের হার দেশের গড় সংক্রমণের চেয়েও বেশি। যা স্থানীয়ভাবে করোনা বেশি সংক্রমিত হয়েছে প্রকাশ করে এবং এরইমধ্যে যশোরকে উচ্চ ঝুঁকি পূর্ণ জেলা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর গেল ১৫ জানুয়ারি থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬