রাবিপ্রবির মেধা তালিকা প্রকাশ

০৮ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০১২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি কোটাসহ সাধারণ এই মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।

জানা যায়, ‘A’, ‘B’ এবং ‘C’ ইউনিটের সাধারণ মেধা তালিকা ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকারের সময় সাধারণ মেধা তালিকা ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদ, গ্রেডশীট/মার্কশীট, প্রশংসাপত্র এবং কোটার স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রত্যয়ন পত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে ভর্তির অযোগ্য বলে গণ্য  করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। তাছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই (www.rmstu.edu.bd) ঠিকানায় পাওয়া যাবে।

 

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও …
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাস থেকে সাংবাদিক সমিতি বিলুপ্ত করার সময় হয়েছ…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬