বশেমুরবিপ্রবি ছাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার হুমকি

২৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৭ AM
জিডিরি কপি ও বশেমুরবিপ্রবির লোগো

জিডিরি কপি ও বশেমুরবিপ্রবির লোগো © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রী। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানায় জিডি করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাতেমা-তুজ-জিনিয়া। তিনি বশেমুরবিপ্রবির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থী

জিডির বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ওই শিক্ষার্থী সাধারণ ডায়েরি করার পরপরই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

জিডিতে ফাতেমা-তুজ-জিনিয়া জানিয়েছেন, ‘‘শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে আমি ইসলামপাড়া থেকে রিকশাযোগে নবীনবাগ ফিরছিলাম। আনুমানিক রাত ৮টা ১৫ এর দিজে ডিসি অফিস এবং পৌরসভার মাঝের প্রধান সড়কে দুজন ব্যক্তি বাইক নিয়ে জোরপূর্বক আমার রিকশা থামায়। যাদের মধ্যে বাইকের পেছনে থাকা ব্যক্তির হাতে ব্যাডমিন্টন/টেনিস'র র‍্যাকেট ছিল। এসময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে বাইকে উঠানোর চেষ্টা করে। তারা সিভিল পোশাকে থাকায় আমি তাদের পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে আমাকে হুমকি প্রদান করে। এসময় আমি আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে দৌড়ে নিকটস্থ কাশফুল রেস্টুরেন্টে আশ্রয় নেই৷ এমন পরিস্থিতি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’’

আরও পড়ুন: অমাবস্যার চাঁদ বশেমুরবিপ্রবির মেডিকেল অফিসার

এ বিষয়ে জানতে চাইলে জিনিয়া বলেন, কারা এ ধরনের কাজ করেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছি। অনেক সময় অনেকের বিরুদ্ধেই সংবাদ লেখা হয়। তাদের মধ্যে থেকে কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বশেমুরবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. রাজিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ঘটনাটি জেনেছি। ওই শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence