বশেমুরবিপ্রবিডিএসে’র উদ্যোগে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০২১, ১০:২৬ PM
উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত

উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (বশেমুরবিপ্রবিডিএস) আয়োজনে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনারে বশেমুরবিপ্রবিডিএসের সভাপতি ইজাজ রহমানের সঞ্চালনায় এটি শুরু হয়।

'এই সংসদ (বাংলাদেশ) বৃহৎ উন্নয়ন প্রকল্প নয়, সামাজিক নিরপত্তা খাতে অধিক মনোযোগ প্রদান করবে' শিরোনামে প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে বিতর্ক করেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন:  চিকিৎসা প্রদানে সবচেয়ে পিছিয়ে বশেমুরবিপ্রবি

প্রস্তাবটির পক্ষে সরকারি দল হিসেবে যুক্তি তুলে ধরেন তানহীম রহমান, ফাতেমা-তুজ-জিনিয়া, মুকুল আহমেদ। প্রস্তাবটির বিরোধী দল হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন অনিক চৌধুরী তপু, পার্থ প্রতিম ব্ৰহ্মা, শেখ মুহাম্মদ রিফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন এবং কৃষি বিভাগের অধ্যাপক মো. গোলাম ফেরদৌস।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি প্রশাসনের ‘মুড সুইং’: অনলাইনে নয় অফলাইনে হবে পরীক্ষা

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি এজাজ রহমান বলেন, মুক্তবুদ্ধি চর্চা ও বিকাশের ক্ষেত্রে আমাদের যে স্বাধীনতাটুকু দরকার তার প্রথম প্রাপ্তি ঘটে এই মহান বিজয় দিবসে৷ বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি তাই এই চর্চা কে অব্যাহত রাখতে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণের উদ্দেশ্যে এই আয়োজন করেছে।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬