নোবিপ্রবিতে টিকা রেজিস্ট্রেশনের সময় ২৬ অক্টোবর পর্যন্ত

২৩ অক্টোবর ২০২১, ০১:৩৫ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে ক্যাম্পাসে টিকাকেন্দ্র করার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। শুক্রবার (২২ অক্টোবর) বিশ্ববিদ‌্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক নোটিশে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই টিকা কার্যক্রম  দ্রুত শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী টিকার রেজিস্ট্রেশন করেনি তাদের আগামী  ২৬ অক্টোবরের মধ্যে সুরক্ষা অ‌্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং টিকা কেন্দ্র হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালকে নির্বাচন করতে হবে।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে টিকার রেজিস্ট্রেশনে কেন্দ্র হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালকে নির্বাচন করেছেন, তাদের টিকা নোবিপ্রবি কেন্দ্রে দেওয়া হবে।  

এক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন করেছেন (এসএমএস পায়নি) ও টিকা নেননি তাদের ১ম ডোজ এবং যারা ১ম ডোজ নিয়েছেন তাদের ২য় ডোজ নোবিপ্রবি কেন্দ্রে দেওয়া হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা নোয়াখালীর বাইরে টিকার রেজিস্ট্রেশন করেছেন, তাদের নোয়াখালী থেকে টিকা নেওয়ার সুযোগ নেই। তাই তাদের ওই জেলার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে দ্রত সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য বলা হয়েছে।

নোবিপ্রবি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত এক ডোজ টিকা ছাড়া কোনো শিক্ষার্থী হলে উঠতে পারবে না। 

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close