শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর

২২ অক্টোবর ২০২১, ১১:২৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু হবে। শুক্রবার (২২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, আগামী মাসের (নভেম্বর) প্রথম সপ্তাহ থেকে শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু হবে। এসময় শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, যেসকল শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে দ্রুত টিকা গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

অধ্যাপক কবির হোসেন বলেন, যেসকল শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ অক্টোবর দুপুর ২টার মধ্যে টিকা গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। এরপর শাবিপ্রবিতে টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির হলগুলো খুলে দেওয়া হবে। প্রথমদিন ২৫ অক্টোবর স্নাতকোত্তর, দ্বিতীয় দিন ২৬ অক্টোবর ৪র্থ বর্ষ, তৃতীয় দিন ২৭ অক্টোবর ৩য় বর্ষ ও চতুর্থ দিন ২৮ অক্টোবর ২য় বর্ষের শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬