সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

২১ অক্টোবর ২০২১, ০৭:৪৯ PM
সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন © টিডিসি ফটো

কুমিল্লায় পূজার মন্ডপে পবিত্র কোআন রাখার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলমের সঞ্চালনায় সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও তান্ডবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, যারা দেশব্যাপী হিংস্রতা ছড়িয়ে এমন অস্থিতিশীল অবস্থার তৈরি করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা ও শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬