সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

১৫ অক্টোবর ২০২১, ১২:০৪ PM
যবিপ্রবি শিক্ষার্থী প্রসেনজিত রায় জয়

যবিপ্রবি শিক্ষার্থী প্রসেনজিত রায় জয় © সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রসেনজিত রায় জয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যবিপ্রবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী প্রসেনজিতের বাড়ি নীলফামারী জেলায়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রসেনজিত সৈয়দপুর থেকে মোটরসাইকেলযোগে নীলফামারীতে নিজ বাড়িতে ফিরছিলেন। ভাঙ্গা রাস্তায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় প্রসেনজিত। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই পরদিন দুপুরে সে মারা যায়।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আমি দুঃখজনক এই ঘটনাটা শুনেছি। নিহত ছাত্রের পরিবারের সাথে কথা বলেছি। প্রসেনজিতের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।   

ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬
নওগাঁয় ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
  • ০১ আগস্ট ২০২৬