গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত রাবিপ্রবি

১৪ অক্টোবর ২০২১, ১০:৩৩ PM
 রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

চলতি বছর “ক” ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ক” ইউনিটের অধীনে ইঞ্জিনিয়ারিং অনুষদের পরীক্ষা দিয়েই শুরু হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ টি আসন, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদভুক্ত ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫টি আসন এবং ফিশারিজ অনুষদভুক্ত ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগে ২৫টি আসন রয়েছে।

আগামী ১৭ অক্টোবর রবিবার দুপুর ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী “ক” ইউনিটের গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা রাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সকাল ১০টা ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস রাঙ্গামাটি শহরের তবলছড়ি জামে মসজিদ সম্মুখ থেকে ছাড়বে এবং বনরূপা পেট্রোল পাম্প এর সামনে হতে রাঙ্গাপানি-আসামবস্তি হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে।

এ বছর প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয়সমূহ- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close