বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১৩ শিক্ষক

১১ অক্টোবর ২০২১, ১১:২৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

এডি সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৩ শিক্ষক।

তালিকায় স্থান পাওয়া হাবিপ্রবি শিক্ষকদের মধ্যে রয়েছেন অ্যাকোয়াটিক ইকোলোজি অ্যান্ড ফিস বায়োলোজি ক্যাটাগরিতে ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মারুফ আহমেদ, এনিমেল প্রোডাকশন ক্যাটাগরিতে জেনারেল এ্যানিমেল সাইন্স অ্যান্ড নিউট্রিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উম্মে ছালমা এবং একই ক্যাটাগরিতে জেনেটিক্স অ্যান্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া, এনজাইমোলোজি, মাইক্রোবাইলোজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল হক, ক্রপ ফিজিলিওজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, প্লান্ট প্যাথলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মহিদুল ইসলাম, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, একই বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান, ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফেরদৌস মেহেবুব, ডাটা সাইন্স, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নাদিম।

উল্লেখ্য যে, সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে বাংলাদেশি ১ হাজার ৭৮৮ জন গবেষকের নাম প্রকাশ করা হয়।১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশিত হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬
আজ থেকে সব ম্যাক ডিভাইসে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় অ্…
  • ০১ আগস্ট ২০২৬