চুয়েটের আবাসিক হল খুলবে ২০ অক্টোবর

০৬ অক্টোবর ২০২১, ০১:১৪ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) © ফাইল ছবি

আগামী ২০ অক্টোবর খুলে দেওয়া হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৩৪ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর সকাল ৮টা থেকে সকল আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে শুধু সমাপনী ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদেরই শুরুতে হলে প্রবেশের অনুমতি দেয়া হবে। বাকিদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, হলে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র এবং কোভিড-১৯ টিকার সনদ সঙ্গে রাখতে হবে। কোভিড-১৯ টিকার ন্যূনতম এক ডোজ না নিলে কেউ হলে উঠতে পারবে না। যেসকল শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ করতে পারেনি তাদেরকে জন্ম নিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬