‘বাবা-মা ক্ষমা করো’ লিখে পাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা

২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬ AM
পাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা

পাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা © প্রতীকী ছবি

সুইসাইড নোটে ‘বাবা-মা ক্ষমা করো, গুড বাই’ লিখে গলায় ফাঁস দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার এক ছাত্রাবাস থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম তাহমিদুর রহমান জামিল (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন জামিল।

পুলিশ সূত্র জানায়, তার কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নোটে লেখা ছিল ‘বাবা-মা ক্ষমা করো। গুড বাই।’ এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সহপাঠিদের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার সাফল্য ছাত্রাবাসে থাকতেন শিক্ষার্থী তাহমিদুর রহমান জামিল। পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রাবাসে নিজের কক্ষে ফ্যানের হুকের সাথে ব্যাগের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার সাঁড়া শব্দ না পেয়ে কক্ষের দরজা খুলে তাকে ঝুলতে দেখে থানায় খবর দেন তার সহপাঠিরা। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার উদ্ধারকৃত সুইসাইড নোট থেকে বুঝা যাচ্ছে সে আত্ম হত্যা করেছে। তারপরও ময়না তদন্ত করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬