পবিপ্রবির আবাসিক হল খুলছে ৩০ সেপ্টেম্বর

২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হল সমূহ খুলে দেওয়া হচ্ছে। করোনার অন্তত একডোজ টিকা নেওয়ার শর্তে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হলে ওঠার সময় অবশ্যই টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিনবৃন্দ এবং হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করে তুলতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে সপ্তম সেমিস্টার এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তৃতীয় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। আর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ১ নভেম্বর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬