যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির, সম্পাদক নাজমুল

২২ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫ PM
সভাপতি মোসাব্বির হোসাইন এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন

সভাপতি মোসাব্বির হোসাইন এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাব্বির হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হোসাইন। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর সমীরণ মন্ডল ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশন কার্যালয়ে (অস্থায়ী) আসেন। নির্বাচন বিষয়ে উপাচার্য বলেন, তোমরা সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকবে।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দ্যা বাংলাদেশ পোস্ট ও ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমান, অর্থ সম্পাদক পদে সময় টিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াশিম আকরাম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিজনেস বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইয়াসির আরাফাত, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস লাইভের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এটিএম মাহফুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দেশ সংবাদের জোবায়ের হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে রাসেদুর রহমান, রুহুল আমিন ও ফরিদ হাসান নির্বাচিত হয়েছেন।

 

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬