আবরারের নামে নির্মাণ হচ্ছে মসজিদ-মাদ্রাসা

০৭ আগস্ট ২০২১, ০৬:৩৫ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের নামে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। আজ শনিবার বিকালে আবরারের ছোট ভাই ফাইয়াজ আবরার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এই মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হবে।

আবরারের ভাই ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ। আবরার ফাহাদ মসজিদ নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে আজ। নকশার কাজও প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ দ্রুতই কাজ শুরু করা যাবে। সবাই দোয়া করবেন।

বুয়েট ছাত্র আবরার ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ২০১৯ সালের ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়। নৃশংস এ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬