বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত, কমিটি গঠন

বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত, কমিটি গঠন

বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত, কমিটি গঠন © ফাইল ফটো

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত প্রায় ১৫ মাস যাবৎ বন্ধ রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও। আর এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বশেমুরবিপ্রবি প্রশাসন।

ইতোমধ্যে অনলাইন পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরির জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৮ আগস্টের মধ্যে নীতিমালা প্রনয়ন করে উপাচার্যের নিকট জমা দিতে বলা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন, কৃষি অনুষদের ডিন ড. মো: মোজাহার আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: শাহজাহান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো: রোকনুজ্জামান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রতিনিধি হিসেবে ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মো: কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রণক এস এম গোলাম হায়দার এবং সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ শিক্ষার্থীর উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী অনলাইন পরীক্ষার পক্ষে ভোট প্রদান করেছেন, প্রায় ১৯ শতাংশ শিক্ষার্থী এসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন চেয়েছেন এবং ১২ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় খোলা পর্যন্ত অপেক্ষা করার পক্ষে মতামত দিয়েছেন।

এর আগে অনলাইন পরীক্ষার বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয় যেহেতু অনলাইন পরীক্ষা গ্রহণ করা শুরু করেছে তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদেরও অনলাইন পরীক্ষার বিষয়ে ভাবতে হবে।”

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence