১০ দিন পেছাল বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা

০৩ আগস্ট ২০২১, ০৯:০৭ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, শিক্ষার্থীরা টার্ম ফাইনাল পরীক্ষা নিয়ে আমাদের কাছে একটি লিখিত দিয়েছিল। লিখিত আকারে যে দাবিগুলো করা হয়েছিল আমরা সেগুলো মেনে নিয়েছি। তাদের দাবি অনুযায়ী পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পরীক্ষার সময় আড়াইঘন্টা করেছি। উত্তরপত্র আপলোডের সময় ১৫ মিনিটের জায়গায় ৩০ মিনিট করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে তাদের পরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন কেউ কিছু সময়ের জন্য ডিভাউসের সামনে উপস্থিত না থাকলে তার কোনো নম্বর কাটা হবে না। তবে এটির জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬