শাবিপ্রবিতে টেক্সিবিশনের রেজিস্ট্রেশন শুরু

০৩ আগস্ট ২০২১, ০৮:৪৬ PM
টেক ফেস্ট ‘IEEE YESIST12’র প্রিলিমিনারি রাউন্ড হিসেবে ‘RoboAdda’ ও বিজ্ঞানের জন্য ভালোবাসা ‘Texhibition’ নামে এ প্রতিযোগিতা শুরু হবে।

টেক ফেস্ট ‘IEEE YESIST12’র প্রিলিমিনারি রাউন্ড হিসেবে ‘RoboAdda’ ও বিজ্ঞানের জন্য ভালোবাসা ‘Texhibition’ নামে এ প্রতিযোগিতা শুরু হবে। © ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অনলাইন প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বছরের অন্যতম বড় অনলাইন টেক ফেস্ট ‘IEEE YESIST12’র প্রিলিমিনারি রাউন্ড হিসেবে ‘RoboAdda’ ও বিজ্ঞানের জন্য ভালোবাসা ‘Texhibition’ নামে এ প্রতিযোগিতা শুরু হবে। 

মঙ্গলবার (৩ আগস্ট) রোবোআড্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞানের জন্য ভালোবাসার সভাপতি মিনহাজুল আবেদীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অনলাইন প্রজেক্ট প্রদর্শনী এ প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের জন্য থাকছে ১ লাখ টাকার বেশি প্রাইজমানি এবং ‘IEEE YESIST12’ গ্লোবাল ফাইনালে সরাসরি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ, যেখানে ৩০টির বেশি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। 

এই আয়োজনে প্রতিযোগীরা বয়সভিত্তিক দুটো ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। 

১। জুনিয়র আইন্সটাইন: এই ক্যাটাগরিতে ১২-১৭ বছর বয়সীরা (সাধারণত স্কুল-কলেজের শিক্ষার্থীরা) অংশ নিতে পারবে। 

২। ইনোভেশন চ্যালেঞ্জ: এই ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নিতে পারবে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফির প্রয়োজন নেই। এছাড়া প্রতিযোগীদের জন্য মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং প্রোগ্রাম, প্রিমিয়াম কোর্সসহ অনেক প্রতিযোগিরা তাদের প্রজেক্টের আইডিয়া জমা দিয়ে ১৫ আগস্টের মধ্যে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর ২০ আগস্টের মধ্যে প্রজেক্টের ভিডিও জমা দিতে হবে। তারপর অভিজ্ঞ মেন্টররা ৫ দিন ব্যাপী একটি ভার্চুয়াল বুটক্যাম্পের মাধ্যমে প্রতিযোগীদের প্রজেক্ট আরো উন্নত করতে সাহায্য করবেন। এরপর প্রতিযোগীরা জুরি বোর্ডের সামনে তাদের প্রজেক্ট উপস্থাপন করবেন এবং ৩০ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। যেখানে দেশের খ্যাতনামা প্রযুক্তি সংশ্লিষ্ঠ ব্যাক্তিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে- রোবোআড্ডা বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বড় কমিউনিটি প্লাটফর্ম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার নিয়মিত শিক্ষার্থী ও কর্মজীবীরা রোবোটিক্স, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, থ্রিডি ডিজাইন, সার্কিট ডিজাইন ইত্যাদি শিখছে। তারা আগ্রহীদের জন্য নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা ও অ্যাডভ্যান্স টেকনোলজির উপরে ওয়ার্কশপ আয়োজন করছে। 

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটা অন্যতম বড় সুযোগ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তিপ্রেমীদের অংশগ্রহণ বড় ভূমিকা রাখবে আশা করি। 

রেজিস্ট্রেশন করতে বা আরো জানতে https://roboadda.com.bd/texhibition/ এই এড্রেসে ভিজিট করার জন্য অনুরোধ করছি।

বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে
  • ০১ আগস্ট ২০২৬
টেকসই ও উন্নত জাত উদ্ভাবনেই প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ: বাকৃ…
  • ০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে কড়া সতর্কতা
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে: ম…
  • ০১ আগস্ট ২০২৬
১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, অন্ধ রাজনৈতিক …
  • ০১ আগস্ট ২০২৬