অনলাইনে পরীক্ষা নেবে বুয়েট

৩০ জুলাই ২০২১, ০৯:২৮ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১ টার্মের আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ শুক্রবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারী ২০২১ টার্মের আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এতে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, LMS Virtual Meeting Software (Zoom, Microsoft Teams ও Moodle) এর মাধ্যমে অনলাইন টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হবে। অনলাইনে অনুষ্ঠিত টার্ম ফাইনাল পরীক্ষা এবং Continuous Assessment মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের লেটার গ্রেড প্রদান করা হবে।

শিক্ষার্থীদের ফলাফল/গ্রেড নির্ধারণকালে Continuous Assessment (Class Attendance Class Test / Quiz, Assignment, Viva Presentation) এর জন্য ৩০% নম্বর এবং টার্ম ফাইনাল পরীক্ষার জন্য ৭০% নম্বর academic Council- এর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বহাল থাকবে।

Class Attendance (১০% নম্বর) এর জন্য বরাদ্দকৃত নম্বর বিভাজন Academic Council- এর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বহাল থাকবে। সকল কোর্সসমূহের জন্য টার্ম ফাইনাল পরীক্ষার মোট সময়কাল হবে ২ ঘন্টা এবং পরীক্ষার সময় শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ মিনিটের মধে LMS Software (Microsoft Teams / Moodle) এর মাধ্যমে অনলাইনে উত্তরপত্র জমা দিতে হবে।

প্রতিটি Examination Hall এর জন্য সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে একটি Group / Team গঠন করে অনলাইনে পরীক্ষা নেয়া হবে এবং প্রতিটি Group / Team এর জন্য কমপক্ষে দুইজন শিক্ষক Invigilator হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের Section-A ও Section-B একইসাথে আপলোড করা হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার খাতা ও তার পারিপার্শ্বিক পরিবেশ দৃশ্যমান রেখে পরীক্ষার্থীকে সার্বক্ষণিকভাবে পরীক্ষায় ব্যবহৃত একটি Device (Desktop Computer/ Laptop/ iPad / Smart Mobile Phone) এর ক্যামেরা চালু রেখে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।

এছাড়া পরীক্ষা চলাকালী সময় প্রশ্নপত্র দেখা করা/স্ক্যান করা/ উত্তরপত্র আপলোড করার জন্য প্রত্যেক পরীক্ষার্থী একটি অতিরিক্ত Device (Desktop Computer/ Laptop/ iPad / Smart Mobile Phone) সার্বক্ষণিকভাবে সাথে রাখতে হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে কোন শিক্ষার্থীর প্রক্টোরাল ক্যামেরা বন্ধ হয়ে গেলে কিংবা কোন শিক্ষার্থী প্রক্টোরাল ক্যামেরার দৃশ্যমান এলাকার বাইরে গেলে, তা পরীক্ষার তদারককারীগণ তাৎক্ষণিকভাবে রেকর্ড রাখবেন। অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা সমাধানের জন্য একটি কারিগরি কমিটি কেন্দ্রীয়ভাবে কাজ করবেন।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence