প্রকৌশলে গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

২৭ জুলাই ২০২১, ১০:২১ AM
প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া হবে

প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া হবে © লোগো

আগামী ১২ আগস্ট তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে সেটি স্থগিত করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রুয়েটের (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতি উন্নতি হলে পুনরায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

গত ১২ জুন তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সেটি আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়। তবে বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী অব্যাহত এবং চলমান কঠোর লকডাউন পুরোপুরি না উঠায় ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় এক অনলাইন সভা ডেকেছিল কেন্দ্রীয় ভর্তি কমিটি। সেখানে করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বলেন, গতকালকে কেন্দ্রীয় ভর্তি কমিটিতে ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়। করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে করোনা পরিস্থিতি উন্নতি হলে আলোচনা করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬