প্রকৌশলে গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

২৬ জুলাই ২০২১, ১০:৩৬ PM
তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এক অনলাইন সভা ডেকেছিল কেন্দ্রীয় ভর্তি কমিটি। সেখানে করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিরা।

সোমবার (২৬ জুলাই) রাতে কেন্দ্রীয় ভর্তি কমিটির ওই সভা শেষে এমনটাই জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সভায় উপস্থিত একজন সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার কারণে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হবে। তবে তিন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা মঙ্গলবার এটির অনুমোদন দেবেন এবং একইসঙ্গে পুন:নির্ধারিত তারিখও ঘোষণা করা হবে। সভায় তিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত ১২ জুন তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সেটি আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়। এখন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী অব্যাহত এবং চলমান কঠোর লকডাউন পুরোপুরি না উঠায় ভর্তি পরীক্ষা আবার পেছানো হবে। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬