করোনায় মারা গেলেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী

২৬ জুলাই ২০২১, ০৪:৪৯ PM
অধ্যাপক মর্ত্তুজা আলী

অধ্যাপক মর্ত্তুজা আলী © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাললের (রুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মর্ত্তুজা আলী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৫ জুলাই) রাত ২টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন কার্যালয়ের উপরিচালক মো. গোলাম মুরতুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মর্ত্তুজা ১৯৮২ সালে রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের মে পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন।

জানা যায়, অধ্যাপক ড. মো. মর্ত্তুজা আলীর ৭ জুলাই করোনা শনাক্ত হয়। ৯ জুলাই চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

তার শারীরিক অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে আবার কেবিনে নেওয়া হয়। রোববার রাতে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৭২ এ নেমে আসে। ধীরে ধীরে অবস্থার অবনতি হয় এবং রাত ২টায় তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েটের উপাচার্য মহম্মদ রফিকুল ইসলাম শেখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা। তিনি বলেন, তার চলে যাওয়াতে রুয়েট একজন অভিভাবক হারাল। মহান আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।

মরহুমের প্রথম জানাজা সোমবার সকাল ৮টায় রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১১টায় গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়। 

 

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬