বুয়েটে ঈদের তিন জামাত, ‍শুরু সকাল সাড়ে ৬টা

১৮ জুলাই ২০২১, ০৮:৪৩ PM
বুয়েটে ঈদের তিন জামাত, ‍শুরু সকাল সাড়ে ৬টা

বুয়েটে ঈদের তিন জামাত, ‍শুরু সকাল সাড়ে ৬টা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকাল সাড়ে ৬টা থেকে পবিত্র ঈদ-উল-আযহার মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে সবগুলো জামাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে এ বছর এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী আসন্ন ঈদ-উল আজহা-এর নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

পড়ুন: ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়

বিজ্ঞপ্তিতে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মসজিদে আসার জন্য অনুরোধ জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

বুয়েটে ঈদের নামাজের সূচি
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬