বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ির ফিরছেন বশেমুরবিপ্রবির ‘কোভিড নেগেটিভ’ শিক্ষার্থীরা

১৮ জুলাই ২০২১, ১২:৩২ PM
সকালে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে

সকালে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে © টিডিসি ফটো

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনের ব্যবস্থাপনায় বাস প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকালে যেসব গন্তব্যের উদ্দেশ্য বাসগুলো ছেড়ে যায় সেগুলো হলো- ১. গোপালগঞ্জ- ঢাকা, ২. গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, ৩. গোপালগঞ্জ-খুলনা-যশোর, ৪. গোপালগঞ্জ-টেকেরহাট-বরিশাল-পটুয়াখালী, ৫. গোপালগঞ্জ-খুলনা-চুকনগর-সাতক্ষীরা-নাভারণ, ৬. গোপালগঞ্জ-ভাঙ্গা- ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরা। এছাড়া রাত ৮টায় ছেড়ে যাবে গোপালগঞ্জ- ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জ এর উদ্দেশ্য।

এর আগে গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়।

পরবর্তীতে যেসব শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন। ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

নানা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে নোবিপ্রবির ১০…
  • ০১ আগস্ট ২০২৬
জাতীয়করণসহ ১০ দাবি শিক্ষক জোটের
  • ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের ওপর স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড
  • ০১ আগস্ট ২০২৬
শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০১ আগস্ট ২০২৬
ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল
  • ০১ আগস্ট ২০২৬
গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এ…
  • ০১ আগস্ট ২০২৬