পাবিপ্রবিতে গভীর রাতে পরীক্ষার সময় রেখে রুটিন প্রকাশ

১৩ জুন ২০২১, ১০:২৫ AM
সংশ্লিষ্ট বিভাগ বলছে, ‘ভুলক্রমে’ রুটিনে রাতের সময় উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগ বলছে, ‘ভুলক্রমে’ রুটিনে রাতের সময় উল্লেখ করা হয়েছে। © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গভীর রাতে পরীক্ষার সময় রেখে প্রকাশিত একটি রুটিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বলছে, ‘ভুলক্রমে’ রুটিনে রাতের সময় উল্লেখ করা হয়েছে। বিষয়টি সংশোধন করে নেওয়া হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্যাডে প্রকাশিত এক নোটিসে ২০১৫-২০১৬ সেশনের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের তত্ত্বীয় পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় শনিবার (১২ জুন)।

আগামী ২৩ জুন কোর্স নম্বর ইইই-৪১২১, ২৮ জুন ইইই-৪১৩৫, ৩ জুলাই ইইই-৪১০৯, ৭ জুলাই ইইই-৪১০১ এবং ১৩ জুলাই ইইই-৪১০৩ কোর্সের পরীক্ষা রাত সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে জানিয়ে সবাইকে উপস্থিত থাকতে বলা হয় নোটিসে।

ওই নোটিস পাওয়ার পর ‘পাবিপ্রবি ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস’ নামের একটি ফেসবুক পেজে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আপত্তি জানাতে শুরু করেন।

একজন শিক্ষার্থী সেখানে লেখেন, বাহ তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই এক্সাম দিতে পারবে। আরেকজন লেখেন, চলছে সার্কাস।

তবে এ বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই পরীক্ষা কমিটির সভাপতি দীপঙ্কর কুণ্ড বলেন, এটি ভুলবশত; টাইপিং মিসটেক হয়েছে, সময় ঠিক করে দেওয়া হবে।

২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬