বশেমুরবিপ্রবির ৮ অনুষদে নতুন ডিন, দুটির দায়িত্বে ভিসি

বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছয়টি অনুষদের ডিন পরিবর্তনসহ মোট আটটি অনুষদে নতুন ডিন নিয়োগ প্রদান করা হয়েছে। দুটি অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব।

আজ সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন পদে ২ বছর সম্পন্ন করায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুর রহিম খান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. শেখ আশিকুর রহমান প্রিন্স, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রফিকুন্নেসা আলী এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন এম.এ সাত্তারকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর বিপরীতে বিশেমুরবিপ্রবি আইনের ধারা ২৩(৫) অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে ড. সালেহ আহমেদ, কৃষি বিভাগের ডিন হিসেবে ড. মোজাহার আলী, আইন অনুষদের ডিন হিসেবে ড. মোঃ রাজিউর রহমান, মানবিকী অনুষদের ডিন হিসেবে মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে মো: রোকনুজ্জামানকে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব দায়িত্ব গ্রহণ করেছেন।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬