সশরীরে পরীক্ষা নেবে পাবিপ্রবি, শুরু ১৫ জুন

০৩ জুন ২০২১, ০৫:০৬ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্থগিতকৃত ও বিশেষ পরীক্ষাসমূহ আগামী ১৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষাসমূহ আগামী ২৬ জুন থেকে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমেও এসব পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৪তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠানটির উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় করোনা মহামারী সময়ে পরীক্ষা নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

একই সভায় করোনাকালীন সময়ে (Pandemic Period) এ পরীক্ষা গ্রহণের লক্ষ্যে Supplementary অর্ডিন্যান্স তৈরির জন্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হককে আহবায়ক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় কেন্দ্রীয় ক্রীড়া ফি, কেন্দ্রীয় সাংস্কৃতিক উন্নয়ন ফি, যাতায়াত ফি, ম্যাগাজিন ফি ও হল সংস্থাপন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬