অনলাইন ক্লাসে আবরারের খুনি, এবার শিক্ষার্থীদের মানববন্ধনের ডাক

২৬ মে ২০২১, ১০:১৮ AM

© ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু অনলাইন ক্লাসে অংশ নেয়ার প্রতিবাদে এবার মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় বুয়েট ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হবে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ জন শিক্ষার্থীকে আজীবন বা স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তার একজন কেমিক্যাল’ ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু। তিনি বুয়েট শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকও।

গত শনিবার (২২ মে)  কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনলাইন ক্লাসে বিটু যোগদান করেছেন বলে খবর পাওয়া গেলে তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তাকে বহিষ্কার করতে গত সোমবার (২৪ মে) বুয়েটের ভিসি বরাবর চিঠিও দিয়েছেন তারা। চিঠিতে আগামী ২৯ তারিখের মধ্যে তাকে বহিষ্কার করতে দাবি জানানো হয়েছে। তা না হলে ৩০ মে থেকে অনলাই ক্লাস বর্জন করা হবে বলে জানিয়েছেন তারা।

আজ বুধবার (২৬ মে) বুয়েটের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওই অল্টিমেটামের মধ্যে আগামীকাল মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বেলা ১১টায় এটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবরার হত্যার সাথে কোনভাবে জড়িত কেউ যাতে ক্যাম্পাসে কোনভাবেই ফিরে আসতে না পারে, এই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা দৃঢ় সংকল্পবদ্ধ বলে তিনি জানান। 

জানা গেছে, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী৷ এরপর ডিসেম্বরের ১ তারিখে এ ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন ২৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

বুয়েটের শিক্ষার্থীদের দেয়া তথ্য মতে, আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েট থেকে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু গত শনিবার (২২ মে) কেমিকৌশল’১৭ ব্যাচের একটি কোর্সের অনলাইন ক্লাসে ক্লাসে জয়েন করে। 

বহিষ্কারের পর কোর্টের স্টে অর্ডার নিয়ে এটিই তার প্রথম ক্লাস। এরপর শিক্ষার্থীদের প্রতিবাদ ও বয়কটের মুখে তিনি আর ক্লাসে জয়েন করেনি।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬