‘বিশ্ববিদ্যালয় খুলে দিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানবে না এমন ভাবনা অযৌক্তিক’

মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

অবিলম্বে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলবে না এমন ভাবনা অযৌক্তিক।

সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা হতাশাগ্রস্থ, আর তারচেয়েও বেশি হতাশাগ্রস্থ আমাদের মা-বাবা। তারা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে বড় করেছেন। এখন যেখানে আমরা তাদের মুখ উজ্জ্বল করবো সেখানে বেকার হয়ে ঘুরতেছি। আমরা আর অনলাইন ক্লাস-পরীক্ষা নামক প্রহসন চাইনা, সরাসরি ক্লাসে উপস্থিত হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিকদার মাহবুব বলেন, দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতিত সবকিছুই চলছে। মার্কেটগুলোতে গেলে পা ফেলার জায়গা পাওয়া যায় না। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ নেই। তাছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান। সমগ্র বাংলাদেশে প্রায় ৪২ হাজার শিক্ষার্থী এই করোনা মহামারির সময়েও সমাজকর্মী হিসেবে কাজ করেছে, সচেতনতা তৈরি করেছে। এসকল শিক্ষার্থীরা নিজেরা সচেতন বলেই অন্যকে সচেতন করতে পারছে। তাই বিশ্ববিদ্যালয় খুলে দিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলবে না এমন ভাবনা অযৌক্তিক। একারণে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় আর কেড়ে না নিয়ে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে হল-বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করার অধিকার রয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ না এলে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতো। তবে আশা করছি সরকার দ্রুতই শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করবে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬