চুয়েট-লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি’র দ্বি-পাক্ষিক চুক্তি

২৪ মে ২০২১, ১২:৪৯ PM
লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি ও চুয়েট লোগো

লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি ও চুয়েট লোগো © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে যুক্তরাজ্যের লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি (Liverpool John Moors University)-এর  শিক্ষা ও গবেষণা বিষয়ক পারস্পরিক সহায়তার বিষয়ে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

চুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান নির্বাহী প্রফেসর ড. ইয়ার জি. ক্যাম্পবেল (Professor Dr. Ian G. Campbell)।

চুক্তি স্বাক্ষরকালে স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি’র পক্ষে সাপোর্ট অ্যাসিস্টেন্ট মি. পিটার রিচ ( Peter Rich)। সম্প্রতি কোভিড-১৯ মহামারির কারণে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভার্চুয়ালি উক্ত সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়। 

উল্লেখ্য, যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে চুয়েটের এটিই প্রথম সমঝোতা স্মারক। 

চুক্তির আওতায় আগামী তিন বছর বিশ্ববিদ্যালয় দুটি যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও বিনিময়, একাডেমিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, দ্বি-পাক্ষিক শিক্ষানবিশ শিক্ষক (Teaching Practitioners) নিয়োগ প্রভৃতি সুযোগ-সুবিধা লাভ করবে।

প্রসঙ্গত, চুয়েট উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে বৃটিশ সরকারের অর্থায়নে বিগত ৩ বছর যাবত ২ টি যৌথ গবেষনা প্রকল্প চালিয়ে যাচ্ছে।  চুক্তি স্বাক্ষর কার্যক্রমে সার্বিক সমন্বয়ন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। 


আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের, আহত ৪
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
  • ২১ মার্চ ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ
  • ২১ মার্চ ২০২৬
নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence