রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ শাবি প্রেসক্লাবের

১৯ মে ২০২১, ০২:৪০ PM
রোজিনা ইসলাম ও শাবি প্রেসক্লাব লোগো

রোজিনা ইসলাম ও শাবি প্রেসক্লাব লোগো © টিডিসি ফটো

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষে আটকে রেখে হেনস্তা, শারীরিক নির্যাতনের পর রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

মঙ্গলবার (১৮ মে) বিকালে সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।

আরো পড়ুন ‘আম্মু কোথায়, কবে আসবে?’

বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিককে কক্ষে আটকে রেখে হয়রানি করা এবং এরূপ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বলে মনে করে শাবি প্রেসক্লাব। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে রোজিনা ইসলামের আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, টিকা নিয়ে অব্যবস্থাপনা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই আক্রোশ থেকেই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং আটক করা হয়েছে বলে আমরা মনে করি।

এছাড়াও বিবৃতিতে অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনে সোমবার বেলা সাড়ে তিনটায় রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। এর পর থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে সেখানে আটকে রেখে হেনস্তা ও শারীরিক নির্যাতনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরবর্তীতে রাত সাড়ে আটটায় পুলিশ তাঁকে শাহবাগ থানায় ধরে নিয়ে যায় এবং ১৮৬০ সালের দণ্ডবিধিতে চুরির অভিযোগে এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬