পিরোজপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে আইন চূড়ান্ত অনুমোদন

১৭ মে ২০২১, ০৫:২৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০২১’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০২১’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন © ফাইল ছবি

পিরোজপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০২১’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৭ মে) ভার্চুয়াল সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনটি এর আগে গত ১১ জানুয়ারি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

পিরোজপুরের সদর উপজেলায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনগুলোকে অনুসরণ করে নতুন এই আইন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে তা পাস করতে সংসদে পাঠানো হবে।

সচিব জানান, বাংলাদেশে মোট ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে, এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি। এছাড়া আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬