এক মাস পেছালো বুয়েটের ভর্তি পরীক্ষা

১১ মে ২০২১, ০৬:৪৮ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মে) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

পরীক্ষা পেছানোর বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন। তিনি বলেন, আজ আমাদের একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

তিনি আরও বলেন, নতুন সূচী অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ১০ জুলাই বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন হবে।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে উপাচার্য

এর আগে গত রবিবার (৯ মে) ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। ভর্তি কমিটির বৈঠকে দুই ধরনের সুপারিশ করা হয়েছিল। করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী হলে জুলাই ও আগস্ট মাসে আর সংক্রমণ কম থাকলে জুন ও জুলাই মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারশি করা হয়েছিল। তাদের সেই সুপারিশ অনুযায়ী আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিলো একাডেমিক কাউন্সিল।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬