বশেফমুবিপ্রবি

শিক্ষাবিদকে কোষাধ্যক্ষ পদে নিয়োগের আহ্বান বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির

বিবৃতি ও বশেমুরবিপ্রবির লোগো

বিবৃতি ও বশেমুরবিপ্রবির লোগো © ফাইল ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সাবেক এক অতিরিক্ত সচিবকে নিয়োগ প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত পদে একজন শিক্ষাবিদকে নিয়োগের আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

গতকাল (শনিবার) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির প্রতিবাদ পত্রে বলা হয়, “একজন সাবেক সরকারী কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ পদে পদায়ন বঙ্গবন্ধুর পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ধারণার পরিপন্থি এবং সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে সাংঘর্ষিক। ইতোপূর্বে আমরা দেখেছি যে, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য হলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একজন কর্মকর্তাকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে শিক্ষা মন্ত্রনালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয় তথা উচ্চ শিক্ষার পরিপন্থী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে ( অভিন্ন নীতিমালা প্রস্তাব, নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বিশেষ বেতন স্কেল নির্ধারণ ইত্যাদি) যা সমগ্র শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশার জন্ম দিয়েছে।” এহেন পরিস্থিতিতে এরকম

শিক্ষক সমিতির প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, “যেখানে উন্নত এবং উন্নয়নশীল বিশ্ব বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র রাখার জন্য গবেষণাধর্মী এবং বাস্তবিক নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে সেখানে গত কয়েক বছর ধরে আমাদের ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো দায়িত্বশীল কর্তৃপক্ষের ভেতরে থাকা স্বার্থান্বেষী মহল, উচ্চশিক্ষা ধ্বংসের পরিকল্পনায় নেমেছে। এমতাবস্থায়, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি একজন সাবেক সরকারী কর্মকর্তাকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেইসাথে অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করে একজন শিক্ষাবিদকে উক্তস্থলে স্থলাভিষিক্ত করার জন্য আহবান জানাচ্ছে।”

এছাড়া, শিক্ষক সমিতির প্রতিবাদলিপিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শূন্য হয়ে থাকা রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের মত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পোল গঠন করে অবিলম্বে নিয়োগ দিতে অনুরোধ করা হয় এবং দাবি মেনে না নেয়া হলে বিশ্ববিদ্যালয় ফেডারশনের ডাকে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি যেকোন কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জামালপুরের বশেফমুবিপ্রবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেছে সরকার।

ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
৪৮ বিসিএসে যোগ দিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন, চিকিৎসকের বিরুদ্ধে …
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
কোটালীপাড়ায় ২ হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবার পেল মারুফ সম…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence