বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাবে কিনা— প্রাথমিক সিদ্ধান্ত কাল

০৮ মে ২০২১, ০৩:১৬ PM
বুয়েটের প্রধান ফটক

বুয়েটের প্রধান ফটক © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার (৯ মে) বৈঠকে বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এদিন দুপুরে বৈঠক শুরু হবে। বৈঠকে ভর্তি পরীক্ষা পেছাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতিতে পূর্বের ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন
না করার পক্ষে পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য  মত দিয়েছেন। লকডাউনের কারণে পরীক্ষা সংক্রান্ত আনুষাঙ্গিক কাজ করতে না পারা, লকডাউন বাড়ার সম্ভাবনা দেখা দেয়াসহ আরও বেশকিছু কারণে পরীক্ষা পেছাতে চায় বুয়েট। এই অবস্থায় করণীয় ঠিক করতেই আগামীকাল বৈঠকে বসবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সূত্র আরও জানায়, আগামীকালকের বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হলেও পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আর একাডেমিক কাউন্সিলের বৈঠক হবে লকডাউন শেষ হওয়ার পর। এছাড়া ঈদের পর বিশ্ববিদ্যালয়ের পরিষদের বৈঠকে সবার সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হওত পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আগামী ৩১ মে, ১ জুন ও ১০ জুন এই তিনদিন পরীক্ষা আয়োজনের টার্গেট নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমাদের একটি বৈঠক আছে সেখানে পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা করা হতে পারে।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে উপাচার্য

তিনি বলেন, আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন রয়েছে। এরপর যদি সরকার আবার লকডাইনের মেয়াদ বৃদ্ধি করে তখন অবশ্যই আমাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। কেননা লকডাউনের সময়সীমা বাড়ালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে আসতে পারবে না। কেননা আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ রয়েছে। তাই সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আগামীকাল আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হলেও বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আমাদের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে মত দিয়েছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। শনিবার (৮ মে) দুপুরে ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে আমাদের পূর্ব ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করা কঠিন। পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ থাকে, লকডাউন থাকায় সেগুলো করা সম্ভব হয়নি। এই অবস্থায় আমি ব্যাক্তিগতভাবে মনে করি পরীক্ষা পেছানো উচিত।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে বুয়েটের ভর্তি আবেদন শুরু হয়েছে। গত ২৪ এপ্রিল আবেদনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বুয়েট। এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার হবে। আর চূড়ান্ত পরীক্ষা ১০ জুন নিতে চেয়েছে বুয়েট।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence