করোনায় প্রাণ হারালেন বুয়েট অধ্যাপক

০৭ মে ২০২১, ০১:০১ PM
ড. কাজী মুজিবুর রহমান ও বুয়েট লোগো

ড. কাজী মুজিবুর রহমান ও বুয়েট লোগো © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. কাজী মুজিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) শিক্ষক ছিলেন।

শুক্রবার (৮ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বা'দ আসর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৬ এপ্রিল অবস্থার অবনতি হলে করোনা আক্রান্ত কাজী মুজিবুর রহমান এবং তার স্ত্রীকে বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল অবস্থার আরও অবনতি হওয়ায় একই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয় অধ্যাপক কাজী মুজিবুর রহমানকে।

কাজী মুজিবুর রহমান ১৯৮৩ সালে বুয়েট থেকে গ্রাজুয়েশন শেষে ১৯৮৪ সালে লেকচারার হিসেবে বুয়েটের ইইই ডিপার্টমেন্টে যোগদান করেন। তিনি ২০১৪ থেকে অধ্যাপক হন এবং এত বছর ধরে নিষ্ঠা ও গৌরবের সাথে শিক্ষকতা করছিলেন।

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬