ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ২০ জুন

৩০ এপ্রিল ২০২১, ০৯:০৬ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ভর্তিচ্ছু আগ্রহীদের আগামী ২০ জুন (রবিবার) মধ্যে আবেদন করতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত নগদ অথবা DBBL কর্তৃক পরিচালিত রকেট-এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি বাবদ ১৮০/- জমা দিতে হবে। ভর্তি বিষয়ক তথ্যাবলী http://admission.duetbd.orrg এ পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

* প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

* প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫.০০ এর ক্ষেলে কমপক্ষে GPA ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

* প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/ এগ্রিকালচার এ গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা 8.00 এর স্কেলে কমপক্ষে CGPA ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষায় ২০১৯ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

* ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ প্রসপেক্টাস এর ৪ (ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগ সমূহে ভর্তির জন্য আবেদন করা যাবে।

* একজন প্রার্থী সর্বোচ্চ ২টি বিভাগে আবেদন করিতে পারিবে একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। তবে আবেদনকারী প্রসপেক্টাস এর ৬-এ উল্লেখিত সময়সূচি অনুযায়ী একই সময়ে অনুষ্ঠিত বিভাগসমূহের যে কোন ১ টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

* চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

* বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য, অনলাইনে ভর্তির প্রক্রিয়া বিদেশী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। তবে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য http://www.duet.ac.bd হতে সংগ্রহ করা যাবে।

অনলাইন নির্দেশনা এবং বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত নগদ অথবা DBBL কর্তৃক পরিচালিত রকেট-এ ভর্তি ফি প্রদানের মাধ্যমে প্রার্থী আগামী ০২ মে রবিবার সকাল ১০টা থেকে ২০ জুন রবিবার বিকাল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬