শাবিপ্রবিতে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন-ঈদের ছুটি

২৬ এপ্রিল ২০২১, ০৩:৪৪ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © ফাইল ছবি

গ্রীষ্মকালীন অবকাশ, মে দিবস, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার (২৮ এপ্রিল) থেকে ১৮ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার ( ২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২২১ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ মে থেকে পুনরায় সকল বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত ১৯ ও ২০ মে‌ এর ছুটি বাতিল বলে গণ্য হবে।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬