পবিপ্রবিতে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উদযাপিত

২৫ এপ্রিল ২০২১, ০১:০৫ PM
পবপ্রিবি

পবপ্রিবি © ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ‍উদযাপিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দিবসটি উপলক্ষে ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন (ভিএসএ) অনলাইন প্ল্যাটফর্ম জুমে এক আলোচনা সবার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র অন্তর্বর্তীকালীন ভিসি (রুটিন দায়িত্ব) প্রফেসরের ড.স্বদেশ চন্দ্র সামন্ত।

বক্তব্যে তিনি বলেন, ‘দুর্যোগময় এই অবস্থার মধ্যেও ভেটেরিনারিনারিয়ানরা প্রাণি স্বাস্থ্যসেবা এবং তাদের সুরক্ষায় নিজেদের জীবন বাজি রেখে যে অবদান রেখে যাচ্ছে তা অনবদ্য।’ করোনা গবেষণায় ভেটেরিনারিয়ানদের ভূয়সী প্রশংসা করেন তিনি। মানবজাতির অগ্রগতিতে ভেটেরিনারিয়ানরা আরো অবদান রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা.কে এইচ এম নাজমুল হোসেন নাজির। তিনি করোনা মহামারীতে ভেটেরিনারিয়ানদের ভূমিকা, গবেষণা এবং সামগ্রিক বিষয় নিয়ে গবেষণা পত্র উপস্থাপন করেন।

এছাড়াও বক্তব্য রাখেন অনুষদীয় ডিন প্রফেসর ডা.আহসানুর রেজা, প্রফেসর ডা. এ কে এম মোস্তফা আনোয়ার, প্রফেসর ডা.ফারজানা ইসলাম রুমী, প্রফেসর ডা.জাহাঙ্গীর আলম এবং অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ডা. রুহুল আমিন।

বক্তারা কোভিড-১৯ শনাক্ত, ভ্যাকসিন গবেষণায় ভেটেরিনারিয়ানদের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন। করোনা কিট শনাক্তকরণে ডা. বিজন কুমার শীলের উদ্ভাবিত টেস্ট এবং ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কথা বলেন। গবেষণায় চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের ভূমিকার প্রশংসা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন পাবলিক হেলথ সুরক্ষায় সরকারি বেসরকারি পর্যায়ে সবাই এগিয়ে আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ডা.আহসানুর রেজা এবং সাধারণ সম্পাদক মো. ফেরদৌস পিয়ালের সঞ্চালনায় ভেটেরিনারি ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close