করোনায় প্রাণ হারালেন ডুয়েটের ডেপুটি রেজিস্ট্রার

২৩ এপ্রিল ২০২১, ০৪:১৭ PM

© টিডিসি ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা শাখা) মো. মনিরুজ্জামান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গত ৩ এপ্রিলে মনিরুজ্জামানকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে রাজধানীর তেজগাঁও এর ইমপালস হসপিটালে স্থানান্তর করা হয়।

সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেন। বাদ জুমার পর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থান তাকে দাফন করা হয় বলে জানা গেছে।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬