শাবির সমাজবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ

২৩ এপ্রিল ২০২১, ০৮:৫১ AM

© টিডিসি ফটো

করোনাকালে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে দি প্রিমিয়ার ব্যাংক, সিলেটের অর্থায়নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সিলেট শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক এএমএম নিজামুদ্দৌলা খান, প্রিমিয়ার ব্যাংকের অপারেশন ম্যানেজার মোঃ আবুল বাশার, সোনালী ব‍্যাংক শাবিপ্রবি শাখার ম্যানেজার দ্বিগ্বীজয় দত্ত, আসম সায়েম, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার, সমাজ বিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন টিপু, ইউএনডিপির কর্মকর্তা খন্দকার রবিউল আউয়াল নাসিম, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশীষ কুমার বণিক, এবিএম জর্জেসুর রহমান, জাহাঙ্গীর হাসান, মাহবুব, খলিল, রবিউল প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন যেভাবে
  • ১৮ অক্টোবর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬