বাংলা নববর্ষের শুভেচ্ছা রাবিপ্রবি ভিসির

১৪ এপ্রিল ২০২১, ০৯:০৭ AM
বাংলা নববর্ষের শুভেচ্ছা চিঠি ও রাবিপ্রবি ভিসি

বাংলা নববর্ষের শুভেচ্ছা চিঠি ও রাবিপ্রবি ভিসি © টিডিসি ফটো

আজ বাংলা নববর্ষ-১৪২৮। বাংলা নববর্ষে পুরোদেশ একভাবে উদযাপন করলেও তিন পার্বত্য অঞ্চলে এর ভিন্নতা বেশ লক্ষণীয়। এখানে বাংলা নববর্ষ মানেই প্রাণের মহাউৎসব। বিভিন্ন জাতি সত্তার বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণেই প্রতি নববর্ষেই নতুন করে প্রাণ ফিরে পায় এই অঞ্চল। তবে এবার কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনায় সব আয়োজন সীমিত করা হয়েছে। 

পার্বত্য অঞ্চলে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এই উৎসবের বাহিরে নয়। প্রতিটি বাংলা নববর্ষেই এই জনপদের মানুষের সাথে উৎসব মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ও। উৎসবের এই আনন্দ ধরে রাখতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বাংলা নববর্ষসহ বৈসুক-সাংগ্রাই-বিজু-বিষু উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা স্বাক্ষরিত শুভেচ্ছা চিঠিটি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের মাধ্যমে সম্প্রীতি ও সাংস্কৃতির এক নতুন মেলবন্ধনে পরিণত হয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ভবিষতে আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সামনের সারিতে নেতৃত্ব দিলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

বিভাগীয় ৭ শহরে নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতি পাঁচজনে ৪ জনই ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়
  • ১৮ অক্টোবর ২০২৬
বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮ অক্টোবর ২০২৬