লকডাউনে শাবিপ্রবির দাপ্তরিক কার্যক্রম স্থগিত

১৩ এপ্রিল ২০২১, ০৫:৩৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ভয়ানকভাবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও সপ্তাহব্যাপী অফিস কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউই নিজ কর্মস্থান ছেড়ে অন্যত্র যেতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। জরুরি পণ্যবাহী ব্যতীত সব গণপরিবহণও বন্ধ রাখতে বলা হয়েছে।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬