হার্ট অ্যাটাকে শাবিপ্রবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যু

১১ এপ্রিল ২০২১, ১১:৩৪ PM
শাবিপ্রবি লোগো ও মো. জাহাঙ্গীর আলম

শাবিপ্রবি লোগো ও মো. জাহাঙ্গীর আলম © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ রবিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার (৫ এপ্রিল) হার্ট অ্যাটাক করার পর মারা যাওয়ার আগ পর্যন্ত এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জাহাঙ্গীর। তিনি টানা দুই বছর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. জাহাঙ্গীর আলম কেমিক্যাল ইঞ্জিনিয়ালিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের সিনিয়র ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তিনি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার বাসিন্দা।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬