হেফাজতের হরতালের প্রতিবাদে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

২৮ মার্চ ২০২১, ০৬:০৮ PM
বশেমুরবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট।

আজ রবিবার দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জয়বাংলা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এবং সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে পুনরায় স্বাধীনতাবিরোধীরা দেশে অরাজকতা তৈরি করছে। কিন্তু ছাত্রলীগ কখনও এই নৈরাজ্য সৃষ্টিকারীদের সফল হতে দিবে না।

নৈরাজ্য সৃষ্টিকারীদের হুশিয়ারি করে শাখা ছাত্রলীগ নেতারা বলেন, এসকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে বাংলাদেশের অন্যান্য ইউনিটের মত বশেমুরবিপ্রবি ছাত্রলীগেরকর্মীরাও সোচ্চার থাকবে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬