নোবিপ্রবিতে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

১৭ মার্চ ২০২১, ০৭:৪২ PM
বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পথশিশুদের নিয়ে দিনটি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ ) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

উদ্বোধন শেষে নোবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইনস্টিটিউট, বিভাগ, হল, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারীবৃন্দ এবং নোবিপ্রবির ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া পথ শিশুদের জন্য বিশেষ আয়োজনের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবার পরিবেশন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, আইআইএস-এর পরিচালক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬