বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

১৭ মার্চ ২০২১, ০৫:২৬ PM
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপাচার্য এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া রয়েছে। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসাথে উদযাপন করছি, যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য বিশাল প্রাপ্তি ও আনন্দের বিষয়। কারণ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ, দুষ্কৃতিকারীদের অপচেষ্টা কখনোই বঙ্গবন্ধুকে বাংলাদেশের অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। উপাচার্য তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মো.আশরাফুজ্জামান, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬