বঙ্গবন্ধুর সমস্ত জীবন ও সংগ্রামের সোনালী ফসল বাংলাদেশ: শাবিপ্রবি ভিসি

১৭ মার্চ ২০২১, ০৪:৪৭ PM
জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে

জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত জীবন ও সংগ্রামের সোনালী ফসল আমাদের এই বাংলাদেশ। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। তাঁরই আদর্শ লালন করে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার মতো মহান দায়িত্ব পালন করছেন। আমাদের চারপাশে স্বাধীনতা বিরোধী শক্তি ঘাপটি মেরে বসে আছে। তাদের প্রতিহত করতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

দিসসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ১০:২৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০:৪০ মিনিটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর ফেস্টুনসহ বেলুন উড়ানো, জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ নিদের্শনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬