করোনার নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণেই আছে: স্বাস্থ্যমন্ত্রী

১৭ মার্চ ২০২১, ০৩:০৯ PM
জাহিদ মালেক

জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলছেন, ইউরোপ থেকে আসা প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণেই আছে।

তিনি আরো বলেন, আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনার নতুন স্ট্রেইন নিয়ে গবেষণা করছেন। এ পর্যন্ত দশ জনকে শনাক্ত করা হয়েছে। তারা ইউরোপ থেকে আগত। সে স্ট্রেইনগুলো ছড়ায়নি, নিয়ন্ত্রণে আছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর বিসিপিএস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের পর্যবেক্ষণ করতে আলাদা রাখা হয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে। হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণ বাড়ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের। এ বিষয়ে চিন্তাভাবনা নেই। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি না মেনেই পর্যটন কেন্দ্রে ভ্রমণ, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত এক মাসে প্রায় ২০ লাখ মানুষ চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণে গেছেন। এক কোটির বেশি মানুষ বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। করোনা নিয়ন্ত্রণে রাখতে হলে, এর উৎপত্তিতেও নজর দিতে হবে।

মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, টিকা নিলেই করোনা মুক্ত হয়ে যাবেন না। খুব বেড়ে গেলে তখন নিয়ন্ত্রণে আনা যাবে না। চিকিৎসার জন্য আমাদের খুব বেশি বেড নেই। এমনকি কোনো দেশেরই নেই। আমরা অনেক ভাগ্যবান যে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে পারছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে পারলে বাংলাদেশকে জানা সম্ভব।

তিনি আরও বলেন, স্বাধীনতার তিন বছরের মধ্যে একটি সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তবে যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তার কন্যা শেখ হাসিনার ওপর বোমা হামলা করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, স্বাস্থ্য খাতে বর্তমানে বছরে খরচ হচ্ছে ৩৯ হাজার কোটি টাকা। এই থেকে বুঝা যায় কীভাবে স্বাস্থ্য খাত এগিয়ে গেছে। এ সময় তিনি এই টাকা যথাযথভাবে খরচ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধান তৈরি করে সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনা করে গেছেন। সেই ভিত্তির ওপর আজও দেশ পরিচালিত হচ্ছে।

এ সময় স্বাস্থ্যের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬